কয়লা আমদানি
কয়লা আমদানিতেই সীমাবদ্ধ গোবরাকুড়া-কড়ইতলী স্থলবন্দর, বেকার হাজারো মানুষ
পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে ঘোষণা পেলেও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া-কড়ইতলী স্থলবন্দর কার্যত সীমাবদ্ধ রয়েছে শুধু কয়লা আমদানিতে। বছরে গড়ে ছয় মাস কয়লা আমদানি হলেও বাকি সময় কার্যক্রম প্রায় বন্ধ থাকে। এতে প্রায় পাঁচ শতাধিক ব্যবসায়ী ও পাঁচ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েন।